শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
লংমার্চে বাধা দেয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গনহত্যা বন্ধে ১৮ ডিসেম্বর ২০১৬ মিয়ানমার অভিমুখে আহুত লংমার্চে সরকারী বাধার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ
হিসেবে আজ ২৩ ডিসেম্বর'১৬ রোজ শুক্রবার দুপর ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ওবাইদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বামুক বি-বাড়িয়া জেলার ছদর সৈয়দ আনোয়ার আহমদ লিটন, ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজী, সাবেক সফল সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সামছ আল ইসলাম ভুইয়া। ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুহাম্মদ শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান হিফয্। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাইফ নোমান, মাদরাসা বিষয়ক সম্পাদক আব্দুল করীম হাওলাদার প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ, সংখ্যালঘ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন