আইএবি নিউজ: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যেগে বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় শহরের বিপনীবাগ আই. এ. বি কার্যালয়ে অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহসিন হোসেন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নেছার উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইয়াসিন রাশেদসানী।
তিনি বলেন, ‘শীতার্তদের কষ্ট লাঘবে গরীবদের সাহায্যে সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। প্রচন্ড শীতের প্রকোপে অসহায়-দুস্থ ও ঘরহীন ভাসমান মানুষের জীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো সরকারের রাষ্ট্রীয় কর্তব্য ও বিত্তশালীদের ঈমানি, মানবিক ও সামাজিক দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘ন্যায় ও ইনসাফপূর্ণ সরকার প্রতিষ্ঠিত থাকলে রাষ্ট্রই শীতার্ত মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছিয়ে দিত। গরীবরা সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে হতো না। তাই আত্ম-মানবতার মুক্তি ও কল্যানে দারিদ্রমুক্ত ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রিয়াজুর রহমান।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃআবুল বাসার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নুরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোকতার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজ শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক মোঃ মনজুর গাজী সহ কলেজ শাখার অন্যান নেতৃবৃন্দ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন