আইএবি নিউজ: ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর কমিটির এক জরুরি সভা আজ বাদ আছর মহানগর কার্যলয়ে মহানগর আহবায়ক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন যুব আন্দোলনের নগর সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির ।
সভায় আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি-২০১৭ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে "সদস্য সংগ্রহ পক্ষ" পালিত হবে । ১লা ফেব্রুয়ারি বিকাল ৩টায় মহানগর কার্যলয়ে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার "সদস্য সংগ্রহ পক্ষ" এর উদ্ভোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল সাহেব। সভায় ইসলামী যুব আন্দোলন এর সকল থানা ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলদের ১লা ফেব্রুয়ারির সদস্য সংগ্রহ পক্ষ সফলের আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন মোঃ ইমরান হোসেন মিয়া, মিরাজ আল সাদি, এডঃ কামাল হোসেন, মুহাঃ মাহমুদুল হক তানভীর, মাওঃ ফরিদ উদ্দিন আজহার, মোঃ হাফিজুর রহমান, মোঃ জুনাইদ মাহমুদ প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন