লক্ষ্মীপুর সংবাদদাতা, পারভেজ: ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দির্ঘদীনের সেচ্ছাসেবক কমান্ডার জনাব কারী আবুল কাশেম মিজানী গত ১৫ ফেব্রয়ারী'১৭ইং রোজ বুধবার রাত ১০.৩০ মিনিটে পীর সাহেব হুজুর চরমোনাইকে মটরসাইকেল বহরে রিসিভ করতে গিয়ে গুরুতরভাবে আহত হন।
জানা গেছে তোরাবগঞ্জ বাজার থেকে মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন তাফসির মাহফিলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে চর মার্টিন ইউনিউনের সাবেক চেয়ারম্যান জনাব মরহুম ছায়েদ এর বাসার পূর্ব পাশে রাস্তার খাদ থেকে বাঁচতে হঠাৎ হুজুরের মাইক্রগাড়ী ব্রেক করায় মিজানীর মটরসাইকেলের ড্রাইভার নিয়োন্ত্রন হারিয়ে পীর সাহেব হুজুরের গাড়ীর পিছনে ধাক্কা খেয়ে মটরসাইকেল উল্টিয়ে মিজানী সাহেব ও তার ড্রাইভার গুরুতরভাবে আহত হন। এরপর রাত ১টার দিকে স্থানিয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা চলে। তখন সার্বিক খোঁজখবর ও দেখাশোনার দায়িত্বে ছিলেন তোরবগঞ্জের ইউপি সদস্য জনাব আলমগীর মেম্বার। তিনি জানান, মিজানী সাহেব মোটরসাইকেল এক্সিডেন্টের পরেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাৎক্ষণিক সিএনজি যোগে স্থানিয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও তার সার্বিক দেখাশুনার দায়িত্বে আমি ছিলাম৷ এরপর পীর সাহেব হুজুরের নির্দেশে অসুস্থ মিজানীকে সিএনজিযোগে চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ জাহাঙ্গীর সাহেবের বাসায় নিয়ে যাওয়া হয়। পীর সাহেব হুজুর মিজানী সাহেবকে দেখে খুব আফসোস করেন। পরে মিজানী সাহেবের সুস্থতার জন্য উপস্থিত সকলকে নিয়ে দোয়া করেন ৷
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন