আইএবি নিউজ: দেশব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতী সভা উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৩টায় বন্দর বাজারস্থ সংগঠনের কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। যুব আন্দোলন সিলেট জেলা আহবায়ক মাওলানা নজির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা রাশেদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রিয় আহবায়ক কমিটির সদস্য ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব আন্দোলনের সাংগঠনিক সদস্য মো. আব্দুল্লাহ, মো. আবুল কাশেম, মাওলানা ইব্রাহীম খলিল, মো. সোরোয়ার হোসেন, মনির হোসাইন, সিদ্দিকুর রহমান, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক মু. শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মু. আবু তাহের, শামসুল ইসলাম প্রমুখ।
সভায় সিলেট নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে যুবকরা পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আদর্শে অনুপ্রাণীত হয়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ইসলামী যুব আন্দোলেন সদস্য ফরম পূরণ করে সদস্য হয়েছেন। আগামী ১৫ ফেব্রæয়ারী পর্যন্ত সিলেট জেলা ও মহানগরের মধ্যে এ ধরনের সদস্য সংগ্রহ পক্ষ ও দাওয়াতী সভা চলমান থাকবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. রিয়াজ বলেন, সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতির আগ্রাসন যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। তাই একটি সুশিক্ষিত জাতি গড়তে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সা. এর আদর্শ অনুযায়ী জীবন গড়তে হবে এবং তা যুবকদেরকে জানিয়ে দিতে হবে, তাহলেই যুবকদের মাধ্যমে একটি নিষ্কলুস সমাজ ও শান্তিময় দেশ গড়া সম্ভব।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন