রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭
দুর্ঘটনা রোধে ইসলামী আন্দোলনের সাথে নিসচা'র মতবিনিময়
আইবি নিউজ: নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার উদ্যোগে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধকল্পে রাজনৈতিক দলের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার সাথে ইসলামী আন্দোলন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হকের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা সভাপতি মোঃ হাছিবুর রহমান হাছিব, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশে খুলনা মহানগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি এম সজিব মোল্লা, জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, নগর প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, জেলা প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা দ্বীন ইসলাম, জি এম কিবরিয়া, নিসচা জেলা সিনিয়র সহ-সভাপতি সেলিম খান, আফজাল হোসেন রাজু, আব্দুস সোবাহান, এম মোস্তফা কামাল, আলহাজ্ব আবু তাহের, এড. মাহবুবুল হক, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন