আইএবি নিউজ: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের নগর সম্মেলন’১৭ আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর মিরপুরস্থ মহানগর কার্যালয় সংলগ্ন রোডে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। সভাপতিত্ব করবেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম-এর সভাপতি জি এম বায়েজীদ। উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
প্রতি বছরের ন্যায় সম্মেলন থেকে ২০১৭ সেশনের জন্য ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম-এর নগর কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। দেশে চলমান সংকটময় মুহুর্তে নগর সম্মেলন থেকে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। সম্মেলন থেকে শিক্ষাঙ্গন সংকট, জাতীয় সংকট, বিশেষত শিক্ষানীতি ও শিক্ষা আইন, রামপাল বিদ্যুতকেন্দ্র, সুপ্রীম কোর্টের সামনে গ্রীক দেবীর মুর্তি স্থাপন ও শিক্ষা সিলেবাস নিয়ে বামপন্থিদের সাম্প্রদায়িকতা সৃষ্টির প্রতিবাদে আন্দোলনের ঘোষণা আসতে পারে। বিকেল ৩টায় সম্মেলন শুরু হবে। প্রধান অতিথি সন্ধ্যার পূর্বেই বক্তব্য রাখবেন এবং ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম-এর চলমান নগর কমিটি বিলুপ্ত করে ২০১৭ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করবেন। বাদ মাগরিব থেকে কেরাত মাহফিল, আবৃত্তি প্রহর এবং সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠত হবে।
বার্তা প্রেরক:
মুহাম্মদ মনোয়ার হুসাইন
সদস্য সচিব, নগর সম্মেলন বাস্তবায়ন কমিটি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন