টেকনাফ থেকে এনামুল হক মঞ্জুর: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনন সম্পন্ন হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) বেলা ২টায় হ্নীলা উম্মে সালমা রা. বালিকা মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ রফিকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাফেজ কবির আহমদ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা তৈয়ব আরমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ ইমাম হোছাইন, অর্থ সম্পাদক হাফেজ জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ছাত্রনেতা হাফেজ কলিমুল্লাহ ইসলামাবাদী।
সভায় উপস্থিত ছিলেন হাফেজ ফরিদুল আলম, হাফেজ মোহাম্মদ মুছা, ইসহাক, আব্দুল জলিল, হাফেজ মুহাম্মদ রফিক, হাফেজ সরওয়ার কামাল, হাফেজ জাহেদ হোছাইন, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে হাফেজ আখতার কামালকে সভাপতি, হাফেজ ফরিদুল আলমকে সহ-সভাপতি ও হাফেজ মোহাম্মদ রফিককে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন