শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন
স্টাফ রিপোর্টার : আজ ১৭ মার্চ (শুক্রবার) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রাহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি মুহাম্মদ ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন রামগঞ্জ মুজাহিদ কমিটির সদর মুহাম্মদ রেজাউল করীম সেলিম আটিয়া। সম্মেলনে উপস্থিত ছিলেন আইএবি রামগঞ্জ উপজেলার সভাপতি মুহাম্মদ হোসাইন আহমাদ, সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহীম, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আব্দুর রব, ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ রাসেল হোসাইন, ইসলামী যুব আন্দোলনের আহবায়ক মুহাম্মদ জাকির হোসাইন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ ইসমাইন হোসাইন, পারভেজ হোসাইন, মুহাম্মদ মনির হোসাইন, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, মুহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ। সম্মেলনের শেষে প্রধান অতিথি মু. ইমরান হোসাইন রামগঞ্জ উপজেলার কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচন করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি মু. হাবিবুর রহমান, সহ-সভাপতি রিয়াদ হোসাইন ও সাধারণ সম্পাদক মু. ইসমাইল হোসাইন মনোনীত হন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন