নিজস্ব সংবাদদাতা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীতে গতকাল ২৬শে মার্চ সকাল ১০টায় এক বর্ণাঢ্য স্বাধীনতা র্যালী অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি কে.এম শরীয়াতুল্লাহ এর সভাপতিত্বে র্যালীপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদী, ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা কাওছারুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, এইচ এম সানাউল্লাহ, মহানগর সাবেক সভাপতি এস এম আজিজুল হক, মহানগর সভাপতি আরিফ শাহরিয়ার। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন বরিশাল জেলা সহ-সভাপতি নূরুল করীম মহিউদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হুসাইন রিয়াদ প্রমূখ।
সমাবেশ শেষে র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল চত্বরে এসে দু'য়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ, সংখ্যালঘ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন