স্টাফ রিপোর্টার : ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ঢাকা মহানগর কমিটি গত ২৬ মার্চ গঠিত হয়েছে। তথ্য প্রযুক্তিবিদ জনাব মুহাম্মদ ইয়াছির আরাফাতকে আহবায়ক ও মুহাম্মদ ইয়াছিন আকন্দকে সদস্য সচিব করে ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ঢাকা মহানগর কমিটি গঠনের লক্ষ্যে রবিবার বেলা ১১টায় পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম কবির এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য সচিব মুহাম্মদ নুরুজ্জামান সরকার এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, ঢাকা মহানগর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবুল হাসেম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আরিফ বিন মেহের উদ্দীন, ঢাকা মহানগর নেতা মুহাম্মদ ইয়াসির আরাফাত, আতাউর রহমান রিযাজ, মুহাম্মদ ইয়াছিন আকন্দ, মোঃ সাহাদুজ্জামান মোল্লা, মোঃ মিজানুর রহমান, সুলতান বিন হাফিজ ও মোঃ রেজাউল করীম।
নবগঠিত ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ঢাকা মহানগরের কমিটির সদস্যরা হলেন আহবায়ক-মুহাম্মদ ইয়াসির আরাফাত, যুগ্ম আহবায়ক- আতাউর রহমান রিযাজ, সদস্য সচিব- মুহাম্মদ ইয়াছিন আকন্দ, অর্থ সচিব- মোঃ সাহাদুজ্জামান মোল্লা, সাংগঠনিক ও প্রচার সচিব- মোঃ মিজানুর রহমান, সদস্য- সুলতান বিন হাফিজ সদস্য-ডা. মুহাম্মদ ইব্রাহিম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন