আইএবি নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলি আকন বলেন, ৯২% মুসলিম দেশের জাতীয় ঈদগাহের পাশে এবং সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপন ঈমানদার জনতা কখনো মেনে নিবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম-এর সভাপতিত্বে এবং নগর সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার সঞ্চালনায় ১০ মার্চ শুক্রবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। তিনি আরও বলেন, ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা বিরোধী গ্রীক মূর্তি স্থাপন করে মুসলমানদের ঈমানে চরম আঘাত করেছে। জাতীয় ঈদগাহের পাশে এভাবে মূর্তি স্থাপন কোন ভাবেই মেনে নেওয়া যায়না।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের যুগ্ম আহবায়ক মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবীতে যেভাবে দেশ ক্রমেই উত্ত্বপ্ত হয়ে উঠছে তাতে সরকারের জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে। অবিলম্বে যদি এই মূর্তি অপসারণ না করা হয় তাহলে সরকারের পতন অনিবার্য।
সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। ভোটারবিহীন সরকারের জন্য এটা আশ্চর্যজনক নহে। তিনি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ডা: শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, যুব আন্দোলন নগর দক্ষিণের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক মৃধা প্রমুখ নেতৃবৃন্দ।
কর্মসুচি:
১৩ মার্চ সোমবার সকাল ১০টায় ‘গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। জমায়েত- জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন