স্টাফ রিপোর্টার: ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন জামেয়া ইসলামিয়া মাজহারুল উলূম শাখার উদ্যোগে আজ ২০ মার্চ সোমবার বিকেল ৪টায় রাজধানীর মিরপুরস্থ দক্ষিণ বিশিল মসজিদ মার্কেট ২য় তলায় মাদ্রাসা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ আ. ওয়াদুদের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সভাপতি জি এম বায়েজীদ ও বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনোয়ার হুসাইন।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মুসলমানরা আজ রাসূল সা. এর প্রদর্শিত পথে না চালার কারণে তাদের উপর নেমে এসেছে লাঞ্ছনা গঞ্জনা। সারা বিশ্বে মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত। মায়ানমারের অবস্থা আপনারা জানেন। প্রতিনিয়ত সেখানে মুসলমানকে মারা হচ্ছে । কি অপরাধ তাদের? তারা মুসলমান এটাই কি তাদের অপরাধ ?
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রীক মূর্তি স্থাপনের মাধ্যমে মুসলিমদের কলিজায় আঘাত করেছে। গ্রীক মূর্তিকে সুপ্রিমকোর্টের জন্য কলঙ্ক আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেন, এই মূর্তি অপসারণ করতেই হবে ।
সম্মেলন শেষে প্রধান অতিথি জামেয়া ইসলামিয়া মাজহারুল উলূম শাখাকে সাংগঠনিক থানা ঘোষণা করেন এবং ২০১৭ সেশনের জন্য সভাপতি আ. ওয়াদুদ, সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম-এর নাম ঘোষণা করেন।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নগর দফতর সম্পাদক মুহাম্মদ নাজির আহমেদ তালুকদার, শাহ আলী থানার সহ-সভাপতি মুহাম্মদ মাহদী হাসান, দারুস সালাম থানার অর্থ সম্পাদক মুহাম্মদ হুসাইন সুজন প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ, সংখ্যালঘ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন