শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন সম্পন্ন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা সম্মেলনের আয়োজন করা হয়। সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি সাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্রনেতা জোবায়ের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. আমিন রশিদ। সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন নেতা আসাদুজ্জামান মাষ্টার, মোঃ আব্দুস সামাদ, যুবনেতা মারুফ বিল্লাহ, ছাত্রনেতা আমির-উল-হক, খাইরুল ইসলাম, ফরহাদ হুসাইন, হাফেজ সাখাওয়াত উল্লাহ, মাহবুবুর রহমান, হাফেজ খাইরুল ইসলাম, আরমান হোসেন প্রমুখ। সম্মেলন শেষে সাকিবুল হাসানকে সভাপতি, সিদ্দিক হুসাইনকে সহ সভাপতি ও নূরুল জান্নাত মান্নাকে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের জন্য ইশা ছাত্র আন্দোলন’র পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন