ঝিনাইদহ সংবাদদাতা : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার ব্যাবস্থাপনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিযোগিতা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় ঝিনাইদহের আরাপপুরস্থ সংগঠনের জেলা কার্যালয়ে কুইজ, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পূরস্কার বিতরণ শেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহরে বর্ণাঢ্য র্যালী বের করে সংগঠনটি। র্যালীটি আরাপপুর থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড় থেকে কেসি কলেজ পর্যন্ত প্রদক্ষিণ করে পায়রা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা সভাপতি মুহাম্মাদ বদরুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাসেল উদ্দীনের সঞ্চালনায় প্রতিযোগিতা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি ডা. এইচ.এম. মুমতাজুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব মুফতি আব্দুল্লাহ আল মামুন, ইশা ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি মুহাঃ আলী হুসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাসেল উদ্দীন প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ, সংখ্যালঘ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন