কিশোরগঞ্জ থেকে আশরাফ আলী সোহান : গতকাল ৬ মার্চ সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন জয়কা ইউপি শাখার ইউনিয়ন সম্মেলন বিকাল ৪টায় নানশ্রী মুদির বাজার জামাল উদ্দীন মার্কেটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি আহমাদ উল্লাহ বিন ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহতারাম সভাপতি জন নেতা হাফেজ মাওঃ আলমগীর হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সংগ্রমী সভাপতি ছাত্র নেতা জোবায়ের আহমাদ।
ইউনিয়ন সম্মেলনের সভাপতির উদ্ভোধনি বক্তব্যে আহমাদ উল্লাহ বিন ফরিদ বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইশা ছাত্র আন্দোলনের দূর্গ গড়ে তুলতে। তিনি ছাত্র সমাজকে সমস্ত অন্যায়, অনাচার ও বাতিলের বিরুদ্ধে বলিয়ান হওয়ার আহবান জানান এবং যে কোন বাধা প্রতিকূলতার মোকাবেলার জন্য ইশা ছাত্র আন্দোলনের সকল সদস্য, কর্মিদেরকে প্রস্তুত থাকতে বলেন।
প্রধান অতিথি আলমগীর হোসাইন তার বক্তব্যে বলেন, আদর্শ সমাজ বির্নিমানে সর্বস্তরের ছাত্রজনতাকে নিয়ে কাজ করতে হবে কুরআন সুন্নাহর আলোকে। তিনি আরো বলেন, বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে কুরআন-ই শাসনব্যবস্থাই একমাত্র পন্থা।
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নানশ্রী নূরুসসুন্নাহ দারুল উলূম কওমি মাদরাসার মুহতামিম হা. মাও. ওয়ালি উল্লাহ সাহেব, নানশ্রী নূরুসসুন্নাহ মাদরাসার সম্মানিত মুদাররিস উস্তাদুল হোফফাজ হা লুৎফুর রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়কা ইউপি শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মাইসরাঈল হোসেন জিহাদী ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জয়কা ইউপি শাখার নেত়ৃবৃন্দ ৷
কিশোরগঞ্জ জেলার সংগ্রমী সভাপতি ছাত্র নেতা জোবায়ের আহমাদ ২০১৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৭ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতি আহমাদ উল্লাহ বিন ফরিদ, সহ-সভাপতি মোঃ রেজাউল করীম ও সাধারণ সম্পাদক মোঃ মামুনূর রশিদকে শপথ পাঠ করান। দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন