মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
ইশা ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার শপথ অনুষ্ঠান সম্পন্ন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : গতকাল ২০ মার্চ সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার ২০১৭ সেশনের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান একরামপুর জেলা কার্যালয়ে সম্পন্ন হয়েছে৷ নবাগত জেলা সভাপতি মুহা. জোবায়ের আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ মাহবুব এর সঞ্চালনায় শপত গ্রহণ অনুষ্ঠানে জেলার নতুন দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়। সভাপতি মুহা. জোবায়ের আহমদ, সহ সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ বিন রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিন রশিদ, অর্থ সম্পাদক আবরারুল হক, দফতর সম্পাদক এ.বি. সিদ্দিক, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কলেজ বিষয়ক সম্পাদক ইসমাইল হুসেন, স্কুল বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক কাজী নাহিদ হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু নাইম, সদস্য মাহমুদ হুসাইন প্রমূখ ৷ শপথ গ্রহণ ও আলোচনা সভায় সংগ্রামী সভাপতি সকল দায়িত্বশীলদেরকে গুরুত্বসহকারে কাজ করার জন্য আহবান জানান৷
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন