কিশোরগঞ্জ থেকে আশরাফ আলী সোহান: ৯ মার্চ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জরুরি মিটিং একরামপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আজমীর পরিচালনায় পবিত্র কুরআনুল কারী তেলাওয়াতের মাধ্য দিয়ে উক্ত মিটিং এর কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, দফতর সম্পাদক হাদিউল ইসলাম, সহ-দফতর সম্পাদক আশরাফ আলী সোহান, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন জুয়েল, সহ-অর্থ সম্পাদক রিদওয়ান আহমেদসহ জেলা নেতৃবৃন্দ।
আগামী ১১ মার্চ'১৭ শনিবার আইএবি জেলা শাখার মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে জেলা শাখার বিগত ৬ মাসের রিপোর্ট প্রতিবেদন পেশ করা এবং সকল সহযোগী সংগঠনকে যৌথ বৈঠকের মধ্যমে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আলোচনা সভা বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী হুকুমত বাস্তবায়নে ইসলামী আন্দোলনের কর্মীদের শীশা ঢালা প্রচীরের ন্যায় অটল থাকতে হবে। সকল বাধা প্রতিকূলতাকে ডিঙিয়ে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলনের কাজকে সকল কাজের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করাই কর্মীর প্রধান বৈশিষ্ট।
পরিশেষে ১১ মার্চ জেলার মজলিশে শুরার অধিবেশনে সকল জেলা শুরা সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার নির্দেশ নিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন