স্টাফ রিপোর্টার : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলরব শিল্পীগোষ্ঠী আনছে নান্দনিক দেশের গান ‘প্রিয় বাংলাদেশ আমার।’ বিগ বাজেটের এ ভিডিও সঙ্গীতের চিত্রায়ন হয়েছে দেশের মনোরম সব লোকেশনে। যা শ্রোতা-দর্শকদের হৃদয় কাড়বে সহজেই।
‘জেগে আছি আমরা তোমার, দুঃসাহসী দুর্নিবার’ এমন জাগরণী কথাতে শুরু হয়েছে সঙ্গীতটি। কণ্ঠ দিয়েছেন ইমতিয়াজ মাসরুর, সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন ও আবু রায়হানসহ কলরবের অন্য শিল্পীরা।
গানের কথা লিখেছেন সাইফ সিরাজ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান।
মহান স্বাধীনতা দিবসকে উৎসর্গিত দেশের গানটি ইউটিউবে মুক্তি পাবে ২৬ মার্চ প্রথম প্রহরে হলিটিউন রেকর্ডসের চ্যানেলে।
বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং তরুণ প্রজন্মের ভালো লাগার গল্প উঠে এসেছে গানটিতে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিকদের বিজয়গাঁথাও চিত্রিত হয়েছে গানে। গানে গানে শিল্পীরা শপথ নিয়েছেন উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ আগামীর।
ভিডিওগ্রাফি পরিচালনা করেছেন ডিরেক্টর ফরহাদ আহমেদ।
‘প্রিয় বাংলাদেশ আমার’ ভিডিও সঙ্গীত বিষয়ে কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন, দীর্ঘ নয় মাস পাক হানাদারের সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। ২৬ মার্চ আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার এই দিনে দেশকে আরও বেশি উর্ধ্বে তুলে ধরতেই আমাদের এই সঙ্গীত। আশা করি সঙ্গীতটি সবাইকে মুগ্ধ করবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন