স্টাফ রিপোর্টার : কৃষি নির্ভর বাংলাদেশের কৃষক ও কৃষি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন এর সহযোগী সংগঠন হিসেবে ইসলামী কৃষক ও কৃষি শ্রমিক আন্দোলন নামে নতুন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৬ এপ্রিল ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহবায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাও. আব্দুল কাদের, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ হারুন অর রশীদ, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাও. ছিদ্দিকুর রহমান, মুফতী ড. মাহবুবুর রহমান ও শহিদুল ইসলাম কবির প্রমূখ।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক: মুফতী ড. মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক: মাও. মঈন উদ্দিন আহমদ ও সদস্য সচিব: শহিদুল ইসলাম কবির। সদস্য : প্রিন্সিপ্যাল হুজ্জাতুল ইসলাম মাও. মামুন চৌধুরী, মাও. মাহমুদ হাসান ফিরোজ, মোঃ কবির হোসেন, মাও. আব্দুল গফ্ফার ও আলহাজ্ব নূর আহমদ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন