আইএবি নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অবিলম্বে অপসারণ করতে হবে এবং তা আগামী ২০ এপ্রিলের মধ্যেই মূর্তি অপসারণ করতে হবে। গণভবনে দেশের শীর্ষ আলেমদের সামনে কৃত ওয়াদা অনুযায়ী অবিলম্বে গ্রিক দেবীর মূর্তি ভেঙ্গে দিয়ে ওয়াদা পুরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি আহ্বান জানান। মূর্তি অপসারণ না করলে ২১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শায়েখ চরমোনাই আহুত জাতীয় মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করা হবে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-সংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, মুফতি হেমায়েতুল্লাহ, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আতাউর রহমান আরেফী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতি কেফায়েতুল্লাহ কাশফি প্রমুখ।
অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, গ্রিক দেবীর মূর্তি মুসলমানদের কোন সংস্কৃতি বা সংস্কৃৃতির অংশ নয়। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতীক। ৯২ ভাগ মুসলমানের এদেশে সাম্প্রদায়িক মূর্তি স্থাপন করে কারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের খুঁজে বের করতে হবে। তিনি অবিলম্বে গ্রিক দেবীর মূর্তির অপসারণ করার আহ্বান জানান। মহাসচিব ২১ এপ্রিলের জাতীয় মহাসমাবেশ সফলে জেলাশাখাগুলোকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের জন্য জোর নির্দেশ প্রদান করেন।
এদিকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অবিলম্বে অপসারণের লক্ষ্যে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শায়েখ চরমোনাই ১৬ এপ্রিল রবিবার বেলা ১১.৩০ মি. পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে উলামা-মাশায়েখদের সাথে এক মতবিনিময় সভার আহ্বান করেছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন