টেকনাফ (উপজেলা) থেকে এনামুল হক মনজুর: ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়ব আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইসমাইল কাসেমীর পরিচালনায় এক প্রস্তুতি সভা আজ ১৪ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ এনামুল হক মনজুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালেক জিহাদী, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ জসিম উদ্দিন, হাফেজ মাওলানা নুরুল হুসাইন, আলহাজ মুহাম্মদ ইসমাইল, আব্দুল মালেক সওদাগর, মুহাম্মদ জিয়াউল হক, মাওলানা রুহুল আমিন, ছাত্র নেতা হাফেজ মুহাম্মদ রফিক সহ উপজেলা নেতৃবৃন্দ।
সভায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত আগামী ২১ এপ্রিলের জাতীয় মহাসমাবেশকে সফল করতে উপজেলা শাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাথে সাথে টেকনাফ থেকে সমাবেশে যোগদানের জন্য গাড়ির ব্যবস্থা করতে উপজেলা সভাপতি দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করেন। সভা শেষে সমাবেশ জাতীয় মহাসমাবেশের সফলতা কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ, সংখ্যালঘ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন