আইএবি নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশবিরোধী চুক্তি করে অতীতে কেউ রক্ষা পায়নি, বর্তমান সরকারও রেহাই পাবে না। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সাথে যা করার তাই করছে। জনগণের সেন্টিমেন্ট বিরোধী কাজ করে আখের রক্ষা করতে পারবেন না।
রোববার (৯ এপ্রিল) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত কৌশলে বাংলাদেশ থেকে সব নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশকে তারা কিছুই দিচ্ছে না। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান বেশি প্রয়োজন ছিল। কিন্তু তিস্তা চুক্তি প্রসঙ্গে মমতা বলছেন, তারা বাংলাদেশে পানি দিবে না।
পীর সাহেব চরমোনাই বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ন্যায্যহিস্যা তো দূরে থাক, এসব নদীর উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। অপরদিকে বাংলাদেশ অংশে এই নদীগুলো মরা খালে পরিণত হচ্ছে। ২৫ সালা গোলামী চুক্তির খেসারত জাতিকে চরমভাবে দিতে হয়েছে। এখন সামরিক চুক্তি হলে চিরদিনের জন্য ভারতের গোলামী করতে হবে। কাজেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার জন্য সামরিক চুক্তির নামে গোলামী চুক্তির জিঞ্জিরে আবদ্ধ করা হলো।
পাশাপাশি পীর সাহেব চরমোনাই ২১ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গ্রিক মূর্তি অপসারণের দাবীতে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফলের আহ্বান জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন