আইএবি নিউজ: বাংলাদেশের বৃহত্তম ইসলামী ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর মুলাদী উপজেলা শাখার ২০১৭ সালের কমিটি গঠন হয়েছে আজ। এবারের কমিটিতে মুজাহিদুল ইসলাম কে সভাপতি, রফিকুল ইসলাম কে সহ-সভাপতি এবং আব্দুল্লাহ আল মাহমুদ কে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মুহতারাম কেন্দ্রিয় শূরা সদস্য ও বরিশাল জেলা সভাপতি কে এম শরিয়তুল্লাহ, জেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর ফারুক। উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন মুলাদি উপজেলার সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন খাঁন, ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন, ইসলামি যুব আন্দোলনের সভাপতি আবুল কাশেম জিহাদি, সাধারণ সম্পাদক আলমামুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ। পরে নবনিযুক্ত দায়িত্বশীলদের শপথ পাঠ এবং আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন