কুলাউড়া সংবাদদাতা : গত ৮ মার্চ বুধবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুলাউড়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি সাব্বীর আহমাদ ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ইমরান খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মু. আতিকুর রাহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল হযরত মাওলানা মাসুম বিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার স্কুল বিষয়ক সম্পাদক নাঈম আহমদ রাজু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের মানুষ ইসলামপ্রিয়। যদি ইসলামী বিধি-বিধানের প্রয়োজনীয়তা, উপকারিতা মানুষের মধ্যে সঠিকভাবে উপস্থাপন করা যায় তাহলে এদেশের মানুষ ইসলামী নেতৃত্বকেই গ্রহণ করবে। যার দ্বারা আমাদের দেশ সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে। প্রতিটি সেক্টরের মানুষ পাবে তার ন্যায্য অধিকার।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুলাউড়া উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল মুহা. নাঈম আল মামুন, ইশা ছাত্র আন্দোলন জুড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও প্রতিষ্ঠান শাখার দায়িত্বশীলবৃন্দ। সম্মেলেন শেষে ২০১৬ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি সাব্বীর আহমদ ফয়ছল, সহ-সভাপতি মু. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মু. রিপন আহমদ। প্রধান অতিথি নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন