আইএবি নিউজ: গত ১০ মার্চ শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহা. হাসসানুল হক এর সভাপতিত্বে বিকাল ২টায় জৈন্তাপুর দরবস্ত বাজার ইউনিয়ন কমপ্লেক্স এর সামনে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা প্রফেসর ডা. মুয়াজ্জেম হুসেন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সোহেল আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য সচিব যুবনেতা রশিদুল হক চৌধুরী, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফয়জুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা নজির আহমদ, সেক্রেটারি আব্দুস সালাম সহ উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সংগঠনের জেলা সভাপতি ২০১৬ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৭ সেশনের কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হাসসানুল হক, সহ-সভাপতি জহুর উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মনোনীত হন।
সন্ধ্যার পর থেকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন