আইএবি নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনমতের তোয়াক্কা না করে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে অটল থাকার পরিণাম শুভ হবে না। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনজীবন দূর্বিষহ করে তুলবে। তাই জনমতের প্রতি নজর দিন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় সর্বত্র আন্দোলন গড়ে উঠবে। কম আয়ের মানুষের ওপর শোষণ চালিয়ে মসনদে টিকে থাকার ইতিহাস শুভ হবে না। সাধারণ জনগণ এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এখন নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক।
তিনি বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠা ছাড়া জনদুর্ভোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
শনিবার (১১ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
সভায় ১৩ মার্চ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জ্বালানী মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ কর্মসূচি সফলের জন্য দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানানো হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন