বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জরুরি বৈঠক অনুষ্ঠিত
কিশোরগঞ্জ সংবাদদাতা : গতকাল ১৬ মার্চ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জরুরি বৈঠক দলের একরামপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় । ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারী মহিউদ্দিন আজমীর পরিচালনায় ও জেলা সভাপতি হাফেজ মাওলনা আলমগীর হোসাইন এর সভাপতিত্বে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, সহ দফতর সম্পদাক অাশরাফ আলী সোহান, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন জুয়েল, সহ অর্থ সম্পাদক রেদুওয়ান আহমাদ, সমাজকল্যাণ সম্পদাক রুকন উদ্দিন। জরুরি বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার ছয় (০৬) টি আসনে সম্ভাব্য প্রার্র্থীদের চূড়ান্ত তালিকা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে গত ১১/০৩/১৭ তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সকল অঙ্গসংগঠনের সাথে যৌথ বৈঠকের মাধ্যমে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত লিস্ট তৈরী করা হয়। প্রার্থী বাছায়ে তাদের পূণাঙ্গ জীবন বৃত্তান্ত ভালভাবে পর্যালোচনা করা হয়। জরুরি বৈঠকের শেষ পর্যায় প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন