বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
মুরাদনগরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের থানা সম্মেলন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুরাদনগর থানা সম্মেলন বুধবার দুপুরে স্থানীয় ইস্টার্ণ প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এসএম সোহাইবুল ইসলাম। থানা সভাপতি মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান, সহসভাপতি মাওলানা মানছুর আহমদ ও আব্দুল হক, সেক্রেটারী মাস্টার মফিজুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী আলহাজ্ব আবুল হোসেন আবু, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মোবারক হোসেন, হাজী জয়নাল আবেদীন ও কবির হোসেন প্রমুখ। সম্মেলন শেষে মুহাম্মদ আল-আমিনকে সভাপতি, মোহাম্মদ হাসানকে সহ-সভাপতি এবং মুহাম্মদ কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মুরাদনগর থানা কমিটি ঘোষণা করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন