নিজস্ব প্রতিবেদক : হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জ জেলা পশ্চিম শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৬ মার্চ সোমবার শাখা সভাপতি মুহাম্মদ নূর উদ্দিন-এর সভাপতিত্বে বাদাঘাট রাহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মুহা. মাহমুদুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্য শেষে সুনামগঞ্জ জেলা পশ্চিমের ২০১৭ সেশনের কমিটি ঘোষণা করেন। সভাপতি- মুহাম্মদ নূর উদ্দিন, সহ-সভাপতি শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদ খন্দকার মুমিনের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাতীয় সংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পী, জাতীয় ও স্থানীয় শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। জেলা সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহিব্বুল হক, মাও. ফখর উদ্দিন, মাও. মাঈনুদ্দিন, মাও. ফয়েজ আহমদ, মাও. তাজুল ইসলাম আব্দুল মালেক, কামরুজ্জামান কামরুল, মাওলানা শহিদুল ইসলাম, মাও. আবুল কাসেম, ইসহাক গাজী সহ প্রমুখ।
বার্তা প্রেরক: মুহা. আজিজুর রহমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ, সংখ্যালঘ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন