আইএবি নিউজ: হেফাজতে ইসলাম বাংলাদেশের ২৫ নেতার নামে গ্রেফতারী পরওয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই গ্রেপ্তারী পরওয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ওলামায়ে কেরাম যখন ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে মূর্তি বিরোধী আন্দোলন সংগ্রাম করছেন ঠিক তখই সরকার পুরোনো মামলা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের শীর্ষ আলেমদেরকে হয়রানী করার ভ্রান্ত পদক্ষেপ নিয়েছে। একই সাথে ইসলামবিরোধী তাগুতি ও নাস্তিক্যবাদী শক্তিগুলো আবার নতুন করে ষড়যন্ত্র করছে। তারা ইতোমধ্যেই রাষ্ট্রধর্ম ইসলামের রিট করেছে। কিন্তু তাদের মনে রাখতে হবে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন তাদেরকে সহজে ছেড়ে দেয়া হবে না। নাস্তিক্যবাদী শক্তিগুলো পাঠ্য পুস্তক নিয়েও নতুনভাবে ষড়যন্ত্র করছে।
পীর সাহেব চরমোনাই বলেন, সরকারকে হেফাজতে ইসলামসহ শীর্ষ আলেমদের সব রকম হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, মিথ্যা মামলা ও হয়রানীর মাধ্যমে মূর্তি বিরোধী আন্দোলনসহ সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন থামানো যাবে না।
কৃতজ্ঞতা : ইনসাফ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন