আইএবি নিউজ: ইসলামী যুব আন্দোলন এর ৩১ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম জাতীয় যুব কনভেনশন সফলের লক্ষ্যে সিলেট জেলা যুব আন্দোলনের উদ্যোগে এক প্রস্তুতি সভা ১০ মার্চ শুক্রবার বাদ জুম্মা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুব আন্দোলনের সদস্য সচিব মাওলানা রাশেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ শামসুল আলম দিপু, মোঃ আব্দুর রশীদ, মোঃ এনামুল হক স্বপ্ন, সদস্য- রবিউল ইসলাম, সোহেল আহমদ সহ ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
জাতীয় যুব কনভেনশন সফলের লক্ষ্যে কেন্দ্রীয় আহবায়ক কে.এম আতিকুর রহমান দু’দিনের সফরে সিলেট আসছেন আগামী ১৭ মার্চ শুক্রবার। ঐদিন সকালে সুনামগঞ্জ ও বিকেলে সিলেট এবং ১৮ মার্চ শনিবার সকালে হবিগঞ্জ ও বিকেলে মৌলভীবাজার জেলার নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করবেন। সভায় জাতীয় যুব কনভেনশন সফলের লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন থানা ও মহানগরের ওয়ার্ড ভিত্তিক কাজের দায়িত্ব বন্টন করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন