নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (৯ মার্চ) চান্দিনা আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা সভাপতি জিএম সাইফুল ইসলামের সভাপতিত্বে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত থানা সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা লোকমান বিন ইয়াছিন, বামুক সদর মাওঃ খাইরুল ইসলাম ফরাজী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মজিবুল হক, ইশা ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সাবেক সভাপতি আ.ম.ম উবাইদুল হক ও এইচ.এম. রাশেদুল ইসলাম।
সম্মেলনে বক্তারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর গুরুত্ব তুলে ধরেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে এইচএম রাশেদুল ইসলাম বলেন, সরকার গ্যাসের দাম বৃদ্ধি করে গরিব মেহনতি মানুষের গলা চেপে ধরেছে। তিনি সরকারের দুর্নীতির সমালোচনা করে অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবী জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান। তিনি বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে জিএম সাইফুল ইসলামকে সভাপতি, হাফেজ মাহাদিকে সহ-সভাপতি ও জিএম মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২০১৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
মিয়ানমারে সেনাবাহিনী-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ, সংখ্যালঘ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন