কিশোরগঞ্জ থেকে সোহান: আজ ১৭ মার্চ শুক্রবার সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা কার্যালেয়ে জাতীয় যুব কনভেনশন সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ ইসলামী যুব আন্দোলন এর সদস্য সচিব আবু সাইদ রাসেল এর পরিচালনায় আহবায়ক মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য মুরশিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কারী আব্দুল আউয়াল, যুগ্ম আহবায়ক কেএম নাজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম শাহীনসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী হুকুমত বাস্তবায়নে যুব সমাজের বিকল্প নেই। যুব সমাজকে একত্রিত না করতে পারলে কখনই বিপ্লব সম্ভব না। তাই জাতীয় যুব কনভেনশন সফল করার লক্ষ্যে ব্যাপক দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে হবে।
পরিশেষে কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীদের জাতীয় যুব কনভেনশন সফল করার আহবান জানিয়ে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন