প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজ ১৭ মার্চ শুক্রবার আই.এ.বি মিলানায়তনে মাহফুজ আহমদ মাহীর সভাপতিত্বে ও মুহাম্মদ কানন আহমদের সঞ্চালনায় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু তাহের মিসবাহ বলেন, ছাত্র আন্দোলনের প্রত্যেক কর্মী ও সদস্যদের ভয়ভীতির উর্ধ্বে উঠে কাজ করতে হবে। এই পথচলায় অনেক বাধা আসবে, জালিমের রক্তচক্ষু আর জালিমের পদাঘাত সহ্য করেই সামনে এগিয়ে যেতে হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সদস্য এইচ এম আব্দুল মুকিত, ইসলামী আন্দোলন বাংলাদেশ বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা এজাজুল হক, সাধারণ সম্পাদক দেলোওয়ার হুসাইন, ইশা ছাত্র আন্দোলন বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি নোমান আহমদ ফাহাদ, বালাগঞ্জ সদর ইউ/পি সভাপতি মোবারক হুসাইন, সহ-সভাপতি শাকিল আলম, সাবেক উপজেলা সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০১৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৭ সেশনের কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতিঃ নোমান আহমদ ফাহাদ, সহ-সভাপতিঃ শাকিল আলম ও সাধারণ সম্পাদকঃ মুহাম্মদ কানন আহমদ মনোনীত হন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন