ঘাটাইল সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (সাহেবজাদা ও খলিফা, শায়েখ চরমোনাই রহ.) বলেছেন, শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করলে মানুষ বিপথগামী হতো না। ইসলামী শিক্ষা না থাকায় সর্বত্র মানুষ বিপথগামী হচ্ছে। ইসলামী শিক্ষার অভাবে মানুষ ক্রমেই নৈতিকতাহীন হয়ে পড়ছে। পারিবারিকভাবেও এর প্রভাবে মানুষ দিশেহারা।
তিনি বলেন, প্রকৃত ইসলামী শিক্ষার অভাবেই মানুষ জঙ্গিবাদের মত পথ বেছে নিতে দ্বিধা করে না। সরকার সিলেবাসে হাত দেয়ার কারণে এবং শিক্ষানীতি থেকে ইসলাম বাদ দেয়ার কারণে সর্বত্র মানুষ বিপথগাদী হচ্ছে। এ থেকে বাঁচতে হলে শিক্ষানীতি সংশোধন করতে হবে, শিক্ষাআইন ২০১৬ বাতিল করতে হবে এবং সিলেবাস থেকে ইসলামবিরোধী সকল গল্প-কবিতা বাদ দিতে হবে।
বুধবার (২২ মার্চ) ঘাটাইলের কদমতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে স্থানীয় উলামায়ে কেরাম ও ইমামগণ নসিহত পেশ করেন।
তিনি বলেন, মূর্তির সংস্কৃতি ইসলামবিরোধী। যারা মূর্তির সংস্কৃতি লালন করে তারা ঈমানদার হতে পারে না। অবিলম্বে এই মূর্তি সরাতে হবে। মূর্তির বিরুদ্ধে গড়ে উঠা আন্দোলনের জনমত সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। তাই মূর্তি অপসারণ করলে সরকারেরই কল্যাণ হবে। মূর্তি না সরালে যে কোন মূল্যে ২১ এপ্রিল রাজধানী ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফলের মাধ্যমে ঈমানদার জনতা মূর্তি ভেঙ্গে দিতে বাধ্য হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী ১৮ ডিসেম্বরের লংমার্চে সরকারি বাধার প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ...
-
আইএবি নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনার সম্মানিত খতীবগণসহ ৬ সদস্য বিশিষ্ট সউদীর উচ্চ পর্যায়ের আলেম প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ৪ দিনের রাষ...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন